মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে গৃহবন্দী দশা থেকে রাজধানী নেপিদোর একটি নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।
জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে তাকে (অং সান সু চি) জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে।
গত বছর মিয়ানমারে সেনা অভ্যুত্থানে পর ক্ষমতা হারান অং সান সু চি। এরপর থেকে নেপিদোর একটি বাড়িতে গৃহবন্দী ছিলেন তিনি।
এই সময়ের মধ্যে ৭৭ বছর বয়সী নোবেল বিজয়ী সু চি শুধুমাত্র আদালতে বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য বের হতেন।
তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হলে তার ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।







