চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্ট মাসেও থাকছে গরম

আবদুল কাদের রাকিবআবদুল কাদের রাকিব
২:৫৫ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গত কয়েক দিন যাবৎ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। ঘরে যেমন তাপ, বাইরে বের হলে তা আরও বেশি। রাজধানীসহ সারাদেশে প্রায় একই অবস্থা। এই তাপমাত্রা কিছুটা কমলেও খুব শিগগিরই গরম ভাব কমছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেছেন, ‘আগস্ট মাসেও থাকার সম্ভবনা রয়েছে এমন গরম।’

সোমবার ২৪ জুলাই চ্যানেল আই অনলাইনকে ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, টানা বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভবনা রয়েছে। তবে শরীরের গরম অনুভূত থাকবে, এর সাথে যুক্ত হবে স্যাঁতসেঁতে অবস্থা। যার ফলে সাধারণ মানুষের বাড়বে অস্বস্তি ভাব।

অন্যদিকে সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভবনার কথা জানায় আবহাওয়া অধিদফতর।

এছাড়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভবনার কথা।

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এটি তৈরি হলে উড়িষ্যা এবং বেঙ্গল অঞ্চলে প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে। বাংলাদেশে এর কোন প্রভাব পড়ার সম্ভবনা নেই বলেও জানান তিনি।

তাপমাত্রা কমার বিষয়ে তিনি বলেন, আগামী পরশু বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভবনা রয়েছে। সারাদেশে গড় তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরমের অনুভূতি বেশি থাকবে, স্যাঁতসেঁতে থাকবে এবং অস্বস্তিতে থাকবে সাধারণ মানুষ। এভাবেই চলতে থাকবে আগস্ট মাস পর্যন্ত।

Reneta

সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, বর্ষায় বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমার সম্ভবনা নেই। বরং, জলীয় বাষ্প পরিমাণ বেশি হওয়ায় আপনার মধ্যে এটি অস্বস্তি ভাব তৈরি করবে। তবে টানা বৃষ্টির ফলে কিছু দিন স্বস্তি পাওয়ার একটা সম্ভবনা থাকবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজকের আবহাওয়াবৃষ্টির সম্ভবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশেষ সেবা সপ্তাহে সিএজি’র বিভিন্ন সিএএফও কার্যালয় পরিদর্শন

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

মে ১৪, ২০২৬

ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি

মে ১৪, ২০২৬

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ

মে ১৪, ২০২৬

‘হলিউডের জন্য লজ্জা’ মন্তব্যে কান উৎসবে করতালি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT