চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, দেশে বইছে দুটি শৈত্যপ্রবাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

কয়েকদিন ধরেই হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত রাজধানীসহ সারাদেশ। বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সাথে ঘন কুয়াশা। কোনো দিন তো সূর্যের দেখাও মেলে না। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির পূর্বাভাসসহ এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার ঢাকার তাপমাত্রা সোমবারের তুলনায় কমে হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল সোমবার ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও উত্তর-পশ্চিমের বিভিন্ন জেলা- রাজশাহীতে ১১ দশমিক ৮, দিনাজপুরে ১১ দশমিক ৪, পঞ্চগড়ে ১০ দশমিক ৭, বরিশালে ১০ দশমিক ৮ এবং ভোলায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অধিদফতর বলেছে, আজ মঙ্গলবার খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে বুধবার বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়। আর বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারো শীত পড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারো কমার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনকনে শীতবৃষ্টির সম্ভবনাশীত কমার সম্ভাবনাশীতের তীব্রতা
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT