বাংলাদেশ

৫ আগস্ট সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সরকার লোগো, সরকারি চাকরির আবেদন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের সরকারি চাকরির জন্য প্রাসঙ্গিক লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও সরকারী স্লোগান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ সংখ্যক পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর আগে গত ১৯ জুন ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্ঠা মোস্তফা সারওয়ার ফারুকী।

বিষয়:৫ আগস্ট সরকারি ছুটি জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রজ্ঞাপন জারি সরকারি ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…