প্রবাস সংবাদ

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান এটর্নি জেনারেলের

বিমানবন্দরে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিরা একসাথে ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে একত্রিত বাংলাদেশের ব্যক্তিরা ফুলের তোড়া গ্রহণ করছেন, যা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন এটর্নি জেনারেল আ্যডভোকেট মো. আসাদুজ্জামান।

তিনি সপরিবারে সৌদি আরবে ওমরাহ করতে এলে জেদ্দা বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেত্রীবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। এসময় তিনি এই আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মান্নান, সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন, টিপু সুলতান, সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সিটিজী, সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল প্রমুখ।

এটর্নি জেনারেল সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিদের দেশটির আইন মেনে চলার পরামর্শ দেন।

বিষয়:এটর্নি জেনারেল রেমিট্যান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…