রাজনীতি

নির্বাচন বিলম্ব করার প্রয়াস চলছে: নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান নির্বাচন বিলম্বের প্রসঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল ইসলাম খান নির্বাচন বিলম্বের প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নতুন কথা শুনছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন। এই কথার মাধ্যমে নির্বাচন বিলম্ব করার প্রয়াস চলছে।

মঙ্গলবার (২০ মে) তিনি বলেন, সংস্কার আর নির্বাচনকে সামনাসামনি দাঁড় করিয়ে দেয়াও একটা অপরাধ। সংস্কার আর নির্বাচন পরিপূরক। সেজন্য বলি বিচারও হতে হবে, সংস্কার আর নির্বাচনও হতে হবে

তিনি আরও বলেন, যারা আন্দোলন সংগ্রাম করেছি তারাই এই সরকারকে বসিয়েছি কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে অন্তর্বর্তী সময়ের জন্য তাদের দায়িত্ব। একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে নিজের জায়গায় ফিরে যাবে।

নজরুল ইসলাম খান বলেন, আমরা যে শক্তির বিরুদ্ধে লড়াই করলাম, তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে সেতো আমার শত্রুর বন্ধু। আমরা স্ত্রী বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশি বদলাতে পারবো না। যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে বাধা দেয়া বন্ধুর কাজ না।

বিষয়:নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…