চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা, ট্রেনের জন্য বিপদজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ের প্রকৌশল বিভাগের নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এছাড়া ফেনীর ফাতেপুর বিক্ষোভ ও পশুরামের আঞ্চলিক সড়কে টায়ারে আগুন দিয়ে অবরোধ করার চেষ্টা করেন দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে রেলওয়ের নিয়মিত টহলদল শহরতলীর আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পান। তাৎক্ষণিক সেগুলো সরিয়ে নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

Banglabid

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বলেন, রেলওয়ে প্রকৌশল বিভাগের টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে গাছের গুঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, দুর্বৃত্তরা রেললাইনের পাশে থাকা গাছ কেটে লাইনে ফেলে নাশকতার চেষ্টা করে। রাত ৩টা ১৫ মিনিটে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত শনিবার ভোরে ফেনী শহরতলীর দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় রাতের আঁধারে রেলপথের যন্ত্রাংশ খুলে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে ফেনীতে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Reneta

বুধবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর সদর উপজেলার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা কাঠে আগুন দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন। তবে ১০ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কর্মসূচিতে ১৫ থেকে ২০ জন মুখে মাস্ক পরে অংশ নেন। এ সময় তাঁরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও ক্ষমতাচ্যুত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে স্থান ত্যাগ করেন। এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সামসুজ্জামান। অন্যদিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কেও টায়ারে আগুন দিয়ে অবরোধ করার চেষ্টা করেন কয়েক ব্যক্তি। রাত ১০টার দিকে উপজেলার চিথলিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণের মধ্যেই অবরোধকারীরা পালিয়ে যায়।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অজ্ঞাতপরিচয়ে কয়েক যুবক রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দ্রুত সরে পরে। এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাশকতার চেষ্টাপুলিশ ফাঁড়ির ইনচার্জরেললাইনে গাছশহরতলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত ৩ বছরের শিশু

আগস্ট ১৬, ২০২৬

‘বিশ্ব ক্রিকেটকে একটা ভালো বার্তা দিতে পেরেছি’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দেশে ফিরে সেই সুযোগ পাবেন না শেখ হাসিনা’

আগস্ট ১৬, ২০২৬

সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান মারা গেছেন

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিরে গেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন, যা জানাচ্ছেন শীর্ষ নৌ কর্মকর্তা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT