অপরাধ

নির্মাতা জসীম আহমেদের বাড়ি দখলের চেষ্টা, গ্রেপ্তার ১

শান্তিগ্রাম থানার ভবন, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিগ্রাম থানার ভবন, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, ঢাকা, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে চলচ্চিত্র নির্মাতা ও লেখক জসীম আহমেদের পৈত্রিক বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহানুর, যিনি এক সময় অতীতে জসীম আহমেদের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) শান্তিগঞ্জ থানাধীন বসিয়া খাউরি গ্রামে জসীম আহমেদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে শাহানুর। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে সে দলবল নিয়ে হামলা চালায়।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে জসীম আহমেদ ও তার পরিবারের অনুপস্থিতি তাদের পৈতৃক ভিটা দখলের চেষ্টা করছিল শাহানুর। ঘটনার পরপরই শান্তিগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে শাহানুরকে গ্রেপ্তার করে।

থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, এই হামলার মূল পরিকল্পনাকারী শাহানুরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, রুপজ আহমেদ বাদী হয়ে এ ঘটনায় মামলা (নং-২) করেছেন। মামলায় বাড়ি দখলের চেষ্টা, সংঘবদ্ধ হামলা এবং ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, হামলার পেছনে ভূমি বিরোধ এবং পূর্বের আর্থিক দ্বন্দ্ব থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই শাহানুর এ জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন।

বিষয়:গ্রেপ্তার ১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…