১ কোটি কর্মসংস্থান ১৮ মাসে, কতোটা পূরণ হচ্ছে প্রতিশ্রুতি?
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ সরকারের জন্য এসিড টেস্ট, মনে করছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম। বিনিয়োগকারীদের আস্থার অভাব, লুটপাটে বেগতিক অর্থনীতি ইরান যুদ্ধের কবলে পড়ে আরো নাজুক হওয়া, আর নীতি গ্রহণে পুরোনো ধারা চালিয়ে যাওয়ার মাশুল দিতে হতে পারে সরকারকে, শংকা তাঁর। সময় বেঁধে দিয়ে এত বড় প্রতিশ্রুতি পূরণ সম্ভব কিনা, প্রশ্ন তুলেছেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ডক্টর ওমর ফারুক। তার মতে, এই একটি বিষয় নিয়ে সরকার দিশেহারা অবস্থায় পড়তে যাচ্ছে। রিজভী নেওয়াজের রিপোর্ট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






