আন্তর্জাতিক

রুশদির চোখ অন্ধ করা সেই হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড

দুটি ব্যক্তির ছবি, একজন বয়স্ক ও অন্যজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স্ক ও যুবক ব্যক্তির ছবি, সম্ভবত সাক্ষাৎকার বা আলোচনার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বখ্যাত সাহিত্যিক সালমান রুশদির ওপর প্রাণঘাতী হামলার দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত হামলাকারী হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (১৬ মে) নিউইয়র্কের চৌতকোয়া শহরের আদালত এই রায় ঘোষণা করেন। আদালতে দেওয়া এক বিবৃতিতে হাদি মাতার বলেন, সালমান রুশদি একজন খারাপ মানুষ। তিনি মানুষকে তুচ্ছ মনে করেন। আমি তার চিন্তাধারার সঙ্গে একমত নই।

চৌতকোয়া শহরের জেলা অ্যাটর্নি জেসন স্মিত বলেন, এই হামলা শুধু একজন লেখকের ওপর নয়, বরং মুক্ত মত প্রকাশ এবং সভ্য সমাজের ওপর আঘাত। এটি একটি সুপরিকল্পিত হামলা। সর্বোচ্চ সাজা নিজের ইচ্ছায়ই নিয়েছেন হাদি মাতার।

হামলার শিকার সালমান রুশদি নিজেই মামলায় সাক্ষ্য দেন। আদালতে তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম, আমি রক্তে ভিজে যাচ্ছি। চোখ ও হাতে তীব্র যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছিল, আমি হয়তো মারা যাচ্ছি।

২০২২ সালে নিউইয়র্কে একটি সাহিত্য সম্মেলনে মঞ্চে উঠে রুশদিকে ১৫ বার ছুরিকাঘাত করেন ২৭ বছর বয়সী হাদি মাতার। হামলার সময় রুশদির ডান চোখের দৃষ্টিশক্তি হারান এবং তার যকৃৎ, অন্ত্র ও বাঁ হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে মাতারকে দোষী সাব্যস্ত করা হয়।

একই সঙ্গে অনুষ্ঠানের উপস্থাপক রাল্ফ হেনরি রিসকে আঘাত করায় তার বিরুদ্ধে আরও সাত বছরের সাজা ঘোষণা করা হয়, তবে দুটি সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আদালত জানিয়েছে।

বিষয়:কারাদণ্ড সালমান রুশদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…