ঢাকা

কেন্দ্রীয় কারাগার থেকে বের হতে হামলা, সেনাবাহিনীর ফাঁকা গুলি

ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রবেশদ্বার, লাল ইটের স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রবেশদ্বার, লাল ইটের স্থাপনা ও গেটের উপরে বাংলা ও ইংরেজি লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটক ছাত্ররা বের হওয়ার জন্য হামলা করেছে। পড়ে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে কারাগারে এই ঘটনা ঘটে।

কারাগার আটক থাকা আসামি যারা হামলায় আহত হয়েছেন তাদের অ্যাম্বুলেন্সে করে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ছিল। তাদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা চালুর জন্য টিকেট কাটাও সম্পন্ন করা হয়। এরমধ্যেই ছাত্র ও অন্য বন্দীরা মিলে গেইট ভাঙ্গতে চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা প্রচুর ফাঁকা গুলি চালায়। পরে তারা শান্ত হয়। অন্যদিকে কারাগারের বাইরে স্বজনরা ভিড় করছে যা প্রতিনিয়ত বাড়ছে।

সকল বন্দীদের ওয়ার্ড-সেলে বন্দী করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। এ ছাড়া, কারাগারের অফিস ভবনের ছাদে টহল দিচ্ছে সেনাসদস্যরা।

বিষয়:কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…