চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, বহু হতাহতের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলার দৃশ্য, পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির সদরদপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এই হামলায় কমপক্ষে তিন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, আজ (২৪ নভেম্বর) সোমবার সদরদপ্তরের প্রবেশপথে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এরপর আরও কয়েকজন সশস্ত্র হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে। নিহত তিন নিরাপত্তা সদস্য দরজায় দায়িত্ব পালন করছিলেন এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও সংঘর্ষে অন্তত তিন হামলাকারীও নিহত হয়।

এই হামলায় দুইজন আত্মঘাতী জড়িত ছিল। প্রথম হামলাকারী প্রধান ফটকে বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয় জন কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন। এখনও সদরদপ্তরের ভেতরে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এক উচ্চপদস্থ কর্মকর্তা। সেনা ও পুলিশ যৌথভাবে এলাকা ঘেরাও করে অভিযান চালাচ্ছে।

Banglabid

সংবাদ মাধ্যম ডনের তথ্যমতে, হামলায় অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের দ্রুত পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকল আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী হামলাপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT