আন্তর্জাতিক

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার খবর প্রচার করছে সংবাদ উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ উপস্থাপক ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার বিষয়ে সংবাদ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিবিসি জানিয়েছে, হামলার কয়েক মিনিট পরে সেটি পুনরায় সম্প্রচারে আসে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির কিছুক্ষণের মধ্যেই হামলা ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দ্রুতই ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন কাৎজ।

বিষয়:ইরান ইসরাইল-ইরান সংঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…