চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিরো আলমের ওপর হামলা: গ্রেপ্তার আরও ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৩
অপরাধ
A A
একজন ব্যক্তি হামলার পর পড়ে আছেন, আশপাশে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ২ জনকে আটক করেছে বনানী থানা পুলিশ। এখন পর্যন্ত হামলার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হল।

বুধবার ১৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মানিক গাজী (২২) ও আল আমিন (২৫)।

বৃহস্পতিবার ২০ জুলাই দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন মানিক, আর হিরো আলমকে মারধর করেছেন আল আমিন। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় ধারণ করা ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। মানিক ও আল আমিনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে তাদের আদালতে হাজির করা হবে।

Banglabid

এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মোস্তাফিজুর বলেন, রিমান্ডে থাকা ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেন জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, হিরো আলমের ওপর হামলায় আরও ১৫ জন জড়িত। তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এখন তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হামলার ঘটনায় মঙ্গলবার ১৮ জুলাই হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো.সুজন রহমান শুভ বাদী হয়ে একটি মামলা (নং-১৭) করেন।

Reneta

মামলায় বলা হয়, সোমবার ১৭ জুলাই বিকেল ৩টা ৪০ মিনিটে  ঢাকা-১৭ আসনের উপ- নির্বাচন চলাকালীন সময়ে বনানী থানাধীন রোড নং-২৪/এ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মেইন গেইটের সামনে রাস্তার উপর বেআইনি জনতাবদ্ধ হয়ে আমাদের গতিরোধ করে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করার চেষ্টা, মারপিট করে জখম করে।

গত সোমবার ঢাকা-১৭ আসনের ভোট গ্রহণ চলাকালে বেলা সোয়া তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা পেছন থেকে তার উদ্দেশে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়ে যান।

ভোটকেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আনার পরে রাস্তায় ফেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে পেটান বিপক্ষ দলের প্রার্থীর সমর্থকেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনানী থানা পুলিশহিরো আলমের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT