চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখক ইমতিয়াজ মাহমুদ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ব্যারিস্টার ও প্রগতিশীল লেখক ইমতিয়াজ মাহমুদকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়া হয়েছে। দুপুর দুইটায় তাকে আদলতে তোলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, বুধবার সকালে তাকে ৫৭ ধারায় গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ২০১৭ সালে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমতিয়াজ মাহমুদের বড় ভাই পারভেজ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, সকাল সাড়ে এগারোটার দিকে কোর্টে যাওয়ার পথে গুলশান জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে দেখা করতে বলেন, পরে ইমতিয়াজকে বনানী থানায় নিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি বলেন, ইমতিয়াজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়া হয়েছে। দুপুর দুইটায় তাকে আদলতে তোলা হয়েছে। তারপর আমরা সবকিছু জানতে পারব। এখন পর্যন্ত তার সঙ্গে কাউকে দেখা ও কথা বলতে দেওয়া হচ্ছে না।

ইমতিয়াজ মাহমুদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, প্রগতিশীল লেখক ও আদিবাসী অধিকার আন্দোলনের সোচ্চার মুখ।

Reneta

কবি হেনরি স্বপনকে নিয়ে ফেসবুকে শেষ স্ট্যাটাসে ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন, “না, কবিকে ধরে জেলে পুরে রেখেছে। মুখটা খারাপ করতে ইচ্ছা করে। কি করবো। অস্থির লাগে, লজ্জা লাগে, একটু শঙ্কাও হয়। কোথায় যাচ্ছি আমরা। অন্ধকার গহ্বরে? আমাদের কি পা উল্টে গেছে ভূতের মতো? যতই দৌড়াই ততোই কি আমরা পেছনেই যাই? ধ্যাত।” এর ৮ ঘন্টা পরই পুলিশ তাকে গ্রেপ্তার করল।

ইমতিয়াজ মাহমুদকে গ্রেপ্তারের পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ তীব্রভাবে এর নিন্দা জানায়। তারা জানায়, অবিলম্বে ইমতিয়াজ মাহমুদ কে মুক্তি দিতে হবে।

ইমতিয়াজ মাহমুদকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন বামপন্থী ও মুক্তমনা লেখকরা।

তাদের দাবি বাক-স্বাধীনতার ওপর এরকম আক্রমণ ও হেনস্থা কিছুতেই কাম্য নয়। কবি-লেখক-বুদ্ধিজীবী ও বিবেক বর্জিত কোনো রাষ্ট্র স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে না।

২০১৭ সালের ২১ জুলাই ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে পার্বত্য জেলা খাগড়াছড়িতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়। তার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেসবুকে উসকানিমূলক লেখালেখির অভিযোগ এনে মামলা করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমতিয়াজ মাহমুদগ্রেপ্তারবনানী থানা পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT