চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের গাড়িতে হামলায় ডিআরইউ’র উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই এর গাড়িতে হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, রোববার ২৩ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে ‘গোয়েন্দা পুলিশ (ডিবি)’ পরিচয়ে ‘চ্যানেল আই’এর গাড়িতে হামলা চালানো হয়েছে।এতে গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক মো:সেলিম সরদার। হামলার ঘটনায় ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনার সময় চ্যানেল আইয়ের গাড়িতে থাকা স্টাফ রিপোর্টার ওবায়দুল রশিদ জানান, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সম্মেলন কাভার করে ঢাকায় ফিরে বাসায় ফেরার পথে ধানমণ্ডি১২/এ তাকওয়া মসজিদের সামনের রাস্তায় উল্টো দিক থেকে একটি গাড়ি আসছিল।ওই গাড়িকে সাইড দিতে গিয়ে চ্যানেল আইয়ের গাড়িতে ধাক্কা দেয় একটি গ্রিনকালারের ওল্ড শেইপের হাইয়েজ মাইক্রো। চ্যানেল আই’র গাড়ির চালক সেলিম জানালার গ্লাস নামানোর সঙ্গে সঙ্গে মাইক্রো থেকে প্রথমে তার দিকে একটি পানির বোতল ছুঁড়ে মারা হয়।পরে ডিবি পরিচয়ে তিন-চারজন গাড়ি থেকে নেমে পুলিশের ব্যবহার করা লাঠি দিয়ে বেধড়ক গাড়ির চালককে পেটায়। সে সময় আমি ভিডিও করতে গেলে আমার ফোন ও ছিনিয়ে নেয়ার কথা বলে। এমন কি আমাকে ও ক্যামেরাম্যান মামুনকে তুলে নেবার হুমকি দেয়।তারা ডিবি পুলিশ নাকি সংঘবদ্ধ দুর্বৃত্তকারী সেটা বুঝতে পারিরি। তাদের উদ্দেশ্য অপহরণ ও ছিনতাই করার দিকেই ছিল।কিন্তু রাস্তার লোকজন সবাই এগিয়ে আসাতে ডিবি পরিচয়ের গাড়িটি ১২/এ রাস্তা হয়ে সোজা বের হয়ে যায়।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ, উক্ত ঘটনার তদন্ত করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

 

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT