চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপি’র তিন নেতার বাড়িতে হামলা ও আগুন

চট্টগ্রামে বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও আগুনের ঘটনায় তোলা ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত এবং বতর্মান সভাপতি এরশাদ উল্লাহর বাড়িতে হামলা ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া হয়নি।

শনিবার (৩ আগস্ট) রাতে মেহেদি বাগ, বাদশা মিয়া সড়ক এবং পাঁচলাইশ থানা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন মেহেদিবাগ এলাকায়, ডা. শাহাদাতের বাসভবন বাদশা মিয়া সড়ক এবং এরশাদ উল্লাহর বাসভবন পাঁচলাইশ আবাসিক এলাকায়।

এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিষয়:চট্টগ্রাম বিএনপি দুবৃত্তরা হামলা-আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…