চট্টগ্রাম

মুক্ত পরিবেশে ঈদ করতে পেরে দেশবাসী আনন্দিত: আমীর খসরু

আমীর খসরু সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্ত পরিবেশে ঈদ উদযাপন নিয়ে আমীর খসরু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে ঈদ করতে পেরে পুরো দেশবাসী আনন্দিত।

সোমবার (৩১ মার্চ) চট্টগ্রাম মহানগরীর কাট্টলী এলাকায় পারিবারিক মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন পর বিএনপির নেতাকর্মীরা ও দেশের জনগণ মুক্ত পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করছে, এটা সবার জন্য আনন্দের। দেশকে একদলীয় শাসন ও স্বৈরাচারমুক্ত করতে আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি।

বিষয়:চট্টগ্রাম চট্টগ্রাম বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…