পত্রিকা অফিসে হামলা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপকৌশল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিক্রিয়ায় দেশের শীর্ষস্থানীয় দুই পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় যে সহিংসতা হয়েছে, তা নির্বাচনকে পিছিয়ে দেওয়া ও গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপকৌশল বলে মনে করে বিএনপি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের গোয়েন্দা ব্যর্থতা ও যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়া দায়ী। তিনি বলেন, এগুলো করে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।
অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপকৌশল কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিএনপি’র
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





