ফুটবল

ঘানার পথে আতসুর মরদেহ

ফুটবল খেলোয়াড়ের ছবি, ক্যামেরার সামনে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক ফুটবল খেলোয়াড় ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি কালো জ্যাকেট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্কে ভূমিকম্পে নিহত ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মরদেহ তার স্বদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। রোববার তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট চেলসি ও নিউক্যাসেল ইউনাইটেডের সাবেক এ ফুটবলারের মরদেহ নিয়ে তুরস্ক ছেড়ে যায়। ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ব্ল্যাক স্টারের সাবেক খেলোয়াড় প্রয়াত ক্রিস্টিয়ান আতসুর মরদেহ গ্রহণের ব্যবস্থা করেছে ঘানা সরকার। তার দেহাবশেষ নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট তুরস্ক থেকে ঘানার উদ্দেশে ছেড়ে গেছে। ফ্লাইটিতে ঘানার তুর্কি রাষ্ট্রদূত ও আতসুর পরিবারের সদস্যরা রয়েছেন। রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) ফ্লাইটি আক্রায় পৌঁছাবে।

শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে আতসুর মরদেহ উদ্ধার করা হয়। সেসময় তার ভাই ও বোন উপস্থিত ছিলেন। নিউক্যাসেল ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে সেন্ট জেমস পার্কে উপস্থিত ছিলেন আতসুর স্ত্রী ও তিন সন্তান। সেখানে ম্যাচ শুরুর আগে প্রয়াত ফুটবলারকে শ্রদ্ধা জানানো হয়।

বিষয়:আতসু ঘানা চেলসি তুরস্ক নিউক্যাসেল ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…