ফুটবল

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ১২ দিন পর ফুটবলার আতসুর মরদেহ উদ্ধার

ফুটবলার আতসুর মরদেহ উদ্ধার, ধ্বংসস্তূপ থেকে ১২ দিন পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ১২ দিন পর ফুটবলার আতসুর মরদেহ উদ্ধার, উদ্ধারকারীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পের দীর্ঘ ১২ দিন পর ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সাবেক চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ উইঙ্গারের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার এজেন্ট নানা সেচের।

বলেছেন, ‘আতসুর প্রাণহীন দেহটি ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে। এখন তার জিনিসপত্র বের করা হচ্ছে। তার ফোনও পাওয়া গেছে।’

তুরস্কে একটি ভবনের ৯ম তলাতে থাকতেন তিনি। গত ৬ ফেব্রুয়ারিতে তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ভবনটি ধসে পড়ে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। যদিও এরআগে সাবেক চেলসি উইঙ্গারকে জীবিত পাওয়ার খবর রটেছিল। গত ১৫ ফেব্রুয়ারি তার জীবিত উদ্ধারের খবর সঠিক নয় বলে জানিয়েছিলেন এজেন্ট নানা সেচের।

গতবছর সেপ্টেম্বরে সৌদি ক্লাব আল রায়েদ থেকে তুর্কি ক্লাব হেটাস্পোরে নাম লিখিয়েছিলেন আতসু। ভূমিকম্পের আগের রাতে তুর্কি সুপার লিগে নিজ ক্লাবের জার্সিতে গোলও করেছিলেন তিনি।

বিষয়:আতসু ঘানা চেলসি তুরস্ক নিউক্যাসেল সেচের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…