চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর স্পেনে ‘প্রত্যাবর্তন’ চান লা লিগা সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর স্পেনে ফিরে আসাকে স্বাগত জানাবেন। ৩৭ বর্ষী রোনালদো রেড ডেভিলদের ডেরা ছাড়ার বিষয়টি স্পষ্টভাবে বলার সময়ে এমন মন্তব্য করলেন তেবাস।

সম্প্রতি অ্যাটলেটিকো মাদ্রিদ সভাপতি এনরিকে সেরেজো রোনালদোর তার ক্লাবে আসার খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন। তার ভাষ্যে, ‘জানি না অ্যাটলেটিকো মাদ্রিদে রোনালদোর আসার গল্পটি কে বানিয়েছে। এটা অবশ্যই সত্য নয়। অ্যাটলেটিকো মাদ্রিদে আসা তার পক্ষে কার্যত অসম্ভব।’

লা লিগা সভাপতি এবার পর্তুগিজ মহাতারকাকে নিয়ে সাফ বলে দিলেন, ‘আমি আবারও ক্রিস্টিয়ানো রোনালদোকে লা লিগায় দেখতে চাই।’

Banglabid

‘অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে তাকে দলে নেয়া সম্ভব কিনা, আমি জানি না। তারা যদি (চুক্তি স্বাক্ষর করতে) চায়, তবে কিছু খেলোয়াড়কে বিদায় নিতে হবে। সেই পর্যায়ের একজন খেলোয়াড়ের সঙ্গে স্বাক্ষর করতে হলে আপনাকে অবশ্যই (আর্থিকভাবে) জায়গা তৈরি করতে হবে।’

রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে অতীতে ভালো কাজের সম্পর্ক রয়েছে অ্যাটলেটিকোর। তবে ক্লাবটির সমর্থকরা সিআর সেভেনের যোগ দেয়া সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ইতিবাচক সাড়া দেয়নি। তারা রোনালদোর সঙ্গে চুক্তি না করতে ক্লাবকে আহ্বান জানিয়েছে। একসময় নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে খেলেছেন বলেই অ্যাটলেটিকো সমর্থকদের রোনালদোর প্রতি অনীহা বলা হচ্ছে।

দুদিন আগে নুমানসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অ্যাটলেটিকোর জয়ের সময় সমর্থকরা একটি ব্যানার দেখিয়েছে। যাতে লেখা ছিল, ‘সিআর সেভেনকে স্বাগত জানানো হবে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদতেবাসম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলা লিগালিড স্পোর্টসসেরেজো
শেয়ারTweetPin

সর্বশেষ

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT