ফুটবল

শতবর্ষী পুরনো নীল-সাদা জার্সিতে অ্যাটলেটিকো

অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা নীল-সাদা জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা নীল-সাদা জার্সিতে, পেছনে কালো পর্দার পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সংস্করণের জার্সি সামনে এনেছে ক্লাবটি। নীল-সাদা রঙের মিশ্রণে বানানো হয়েছে নতুন জার্সি। যার নকশা করা হয়েছে ক্লাবের প্রথম কিটের অনুকরণে। দেখা মিলবে পুরাতন নীল-সাদা রঙের লোগোও। 

১৯০৩ সালের ২৬ এপ্রিল যাত্রা শুরু করেছিল অ্যাটলেটিকো। প্রথমদিকে ক্লাবের জার্সি ছিল নীল ও সাদা রঙের। তখন ক্লাবটির লোগো ছিল নীল-সাদা রঙের। ১৯১১ সালে জার্সি ও লোগোতে পরিবর্তন আনা হয়।

বর্তমানে লাল-সাদা রঙের ব্যবহার দেখা যায় ক্লাবটির জার্সিতে। যদিও লোগোতে লাল-সাদার পাশাপাশি রয়েছে নীল রঙ। বর্তমান লোগোটির পূর্বে আরও ৯ বার পরিবর্তন আনে অ্যাটলেটিকো। সবশেষ পরিবর্তন হয়েছিল ২০১৭ সালে।

অ্যাটলেটিকো মাদ্রিদের প্রথম কিট
অ্যাটলেটিকো মাদ্রিদের প্রথম কিট

২৬ এপ্রিল ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে নীল-সাদা রঙের জার্সিতে দেখা যাবে লা লিগার শীর্ষস্থানীয় ক্লাবটির খেলোয়াড়দের। নতুন সংস্করণের জার্সি কেনার সুযোগ পাবেন সমর্থকরা। সেক্ষেত্রে ২৬ এপ্রিল ২৪ ঘণ্টা সময় পাবেন ভক্তরা।

বিষয়:অ্যাটলেটিকো লা লিগা স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…