চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে নিয়ে ‘জওয়ান’ নির্মাতার বড় চমক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
দুটি ব্যক্তির ছবি, একজন হাসছেন, অন্যজন সানগ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু দিন ধরেই জল্পনা চলছে ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির ছবিতে কাজ করতে চলেছেন সালমান খান। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন অ্যাটলি। ‘এ৬’ নামের ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সালমানকে। বিশাল আয়োজনে এই ছবির ঘোষণা করা হবে বলে জানান ‘জওয়ান’ ছবির পরিচালক।

‘এ৬’ ছবি সম্পর্কে অ্যাটলি বলেছেন, “এই ছবির চিত্রনাট্য তৈরি করতে বহু সময় ও পরিশ্রম ব্যয় করতে হয়েছে। চিত্রনাট্য প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এখনও ছবির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শিগগির ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ছবির সংক্রান্ত বড় ঘোষণা হতে চলেছে।”

ছবিতে সালমান খানের ভূমিকা নিয়েও কথা বলেছেন অ্যাটলি। পরিচালকের মতে, “ছবির কাস্টিং নিয়ে আমি সকলকে বড় চমক দিতে চলেছি। আপনারা যেটা কল্পনা করছেন, সেটাই সত্যি হতে চলেছে। কিন্তু আপনারা সত্যিই অবাক হবেন। আমি কিন্তু বাড়িয়ে বলছি না। এই ছবি সত্যিই দেশকে গর্বিত করতে চলেছে। আমাদের তাই আপনাদের থেকে আশীর্বাদ চাই। আমাদের জন্য প্রার্থনা করুন। ছবির কাস্টিং প্রায় শেষের দিকে। খুব শিগগির সেটাও ঠিক হয়ে যাবে। সেরা ঘোষণাটা আমরা শিগগির করতে চলেছি।”

এই মুহূর্তে আসন্ন ছবি ‘বেবি জন’ নিয়ে ব্যস্ত অ্যাটলি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধওয়ান। বরুণও ‘এ৬’ নিয়ে বলেছেন, “বিরাট মাপের ছবি হতে চলেছে এটি। মানুষ কল্পনাও করতে পারছে না, কী মাপের ছবি আসতে চলেছে। আমি ছবিটির বিষয় সম্পর্কে কিছুটা শুনেছি। অবিশ্বাস্য ছবি করতে চলেছেন অ্যাটলি। সেটার জন্য ও পরিশ্রমও করছে।”- ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘এ৬’অ্যাটলি কুমারসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT