চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় দিনেই শেষ বার্মিংহাম টেস্ট, উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। বড় ব্যবধানে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বেন স্টোকসের দল। তৃতীয় ও শেষ টেস্টেও ধারাবাহিক ইংল্যান্ড। তিন দিনেই শেষ বার্মিংহাম টেস্ট। ১০ উইকেটের বড় জয়ে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে ইংলিশবাহিনী।

বার্মিংহামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৭৫.১ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ২৮২ রানে। জবাবে নেমে প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামে ইংল্যান্ড। ৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১৭৫ রানে গুঁড়িয়ে যায় উইন্ডিজ। ইংল্যান্ডের সামনে মাত্র ৮২ রানের লক্ষ্য দাঁড় করায় দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ৭.২ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।

৩৩ রানে ৮ উইকেট হাতে রেখে তৃতীয় দিন ব্যাটে নামে উইন্ডিজ। মার্ক উডের দাপুটে বোলিংয়ের সামনে এদিন বিধস্ত হয়েছে তারা। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ফিফটি পেয়েছেন দুজন। মিকেল লুইস ৫৭ ও কাভেম হজ ৫৫ রান করেন। বাকীদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল অলিক আথানজে এবং জেসন হোল্ডার। দুজনেই ১২ রান করে করেন।

উড ১৪ ওভার ৪০ রান খরচায় ৫ উইকেট নেন। গাস অ্যাটকিনসন নেন দুটি উইকেট।

জ্যাক ক্রলি চোট পাওয়ায় লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে বেন ডাকেটের সঙ্গী হয়ে আসেন বেন স্টোকস। তাণ্ডব চালিয়ে ৭.২ ওভারেই জয় নিশ্চিত করেন। ৯ চার ও দুই ছক্কায় ২৮ বলে ৫৭ রান করেন ইংলিশ অধিনায়ক। ১৬ বলে ২৫ রান করেন ডাকেট।

এর আগে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ধসিয়ে দেন গাস অ্যাটকিনসন। ক্রিস ওকস ও মার্ক উডকে সঙ্গী করে উইন্ডিজকে থামান ২৮২ রানে। ২০ ওভার বল করে ১ মেডেনের পাশাপাশি ৬৭ রান খরচায় ৪ উইকেট নেন অ্যাটকিনসন। ১৮ ওভারে ৩ মেডেনসহ ৬৯ রান খরচা ওকস নেন ৩ উইকেট। উড দুটি এবং শোয়েব বশির একটি করে উইকেট নেন।

Reneta

ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ রান আসে ক্রেইগ ব্র‌্যাথওয়েটের ব্যাটে। ৮৬ বলে ৬১ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। জেসন হোল্ডার করেন ১১২ বলে ৫৯ রান। ৯৯ বলে ৪০ রান করেন জসুয়া ডি সিলভা। এছাড়া ৬১ বলে ২৬ রান করেন মিকেল লুইস।

২৮২ রান সামনে রেখে ব্যাটে নেমে শুরুতে ৫৪ রানে ৫ ব্যাটারকে হারালেও জো রুট ও বেন স্টোকস জুটিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ১১৫ রান তোলেন দুজনে। ৬৯ বলে ৫৪ রানে স্টোকস ফিরে গেলে জুটি ভাঙে।

আটে নামা জিমি স্মিথকে নিয়ে হাল ধরেন জো রুট। এ জুটিতে আসে ৬২ রান। ১২৪ বলে ৮৭ রান করে ফিরে যান। লোয়ার অর্ডারে ক্রিস ওকসকে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন স্মিথ। ১০৯ বলে ৯৫ রানে আউট হন স্মিথ। ৭৮ বলে বলে ৬২ রান করেন ওকস। দশে নামা গাস অ্যাটকিনসন করেন ১৬ বলে ২১ রান।

ক্যারিবীয়দের হয়ে আলঝারি জোসেফ চারটি উইকেট নেন। জেডিন সিলস তিনটি এবং শামার জোসেফ উইকেট নেন দুটি করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটকিনসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজবার্মিংহাম টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিবি কার্যালয় থেকে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করলেন ৬ সমন্বয়ক

পরবর্তী

সাউথ কোরিয়ার তৃতীয় সোনা দলগত নারী আর্চারিতে

পরবর্তী

সাউথ কোরিয়ার তৃতীয় সোনা দলগত নারী আর্চারিতে

জুডোতেই দ্বিতীয় স্বর্ণ জাপানের, উজবেকিস্তানের প্রথম

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT