চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের মঞ্চে অ্যাটকিনসনের বর্ণিল অভিষেক, লর্ডসে চালক ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। তার বিদায়ী টেস্টে অভিষেত বর্ণিল করেছেন গাস অ্যাটকিনসন। ডানহাতি পেসারের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয় দল। পরে জ্যাক ক্রলি ও অলি পোপের ফিফটিতে প্রথম দিনশেষে চালকের আসনে ইংল্যান্ড।

লর্ডসে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান অধিনায়ক বেন স্টোকস। অ্যাটকিনসন ঝড়ে প্রথম ইনিংসে ৪১.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান তুলেছে ইংল্যান্ড। ৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটে নামবেন জো রুট (১৫) ও হ্যারি ব্রুক (২৫)।

টেস্ট অভিষেকে বল হাতে ঝড় তুলেছেন গাস অ্যাটকিনসন। ডানহাতি পেসারের ৭ শিকারে বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয় দল। উইকেট পেয়েছেন অ্যান্ডারসনও।

১১তম ওভারে ইংলিশদের সাফল্য এনে দেন অ্যাটকিনসন। ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান। এরপর তাণ্ডব চালান ২৬ বর্ষী পেসার। ক্যারিবীয় সাত ব্যাটারকে ফেরান। ১২ ওভারে ৫ মেডেন আদায় করে ৪৫ রান খরচায় অভিষেক রাঙান অ্যাটকিনসন।

বিদায়ী অ্যান্ডারসন ১০.৪ ওভার বল করেছেন। ৩ মেডেন আদায় করে ২৬ রান খরচায় ১ উইকেট নেন। ক্রিস ওকস ও বেন স্টোকস একটি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ইংলিশদের। দলীয় ২৯ রানে ফিরে যান বেন ডাকেট (৩)। দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন জ্যাক ক্রলি ও অলি পোপ। ৭৪ বলে ৫৭ রান করে পোপ ফেরার পর ৮৯ বলে ৭৬ রান করে ফিরে যান জ্যাক ক্রলি। পরে রুট ও ব্রুক দিন শেষ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটকিনসনঅ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজলর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT