চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার রাস্তায় আতিফের জুম্মা আদায়, ছবি ভাইরাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

ঢাকার আর্মি স্টেডিয়ামে গেল শুক্রবার (২৯ নভেম্বর) রাতে দর্শক মাতিয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘ম্যাজিক্যাল কনসার্ট 2.0’ নামে এই কনসার্টটিতে অংশ নিতে ঢাকায় এসে আতিফ উঠেছিলেন রাজধানীর ফাইভ স্টার হোটেল লা মেরিডিয়ানে। কনসার্টের আগে ঢাকার মসজিদে আদায় করেছেন জুম্মার নামাজ। তবে সেখানে তারকা ওই সংগীতশিল্পী মুখোমুখি হয়েছেন অন্য অভিজ্ঞতার।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হোটেলের পাশ্ববর্তী খিলক্ষেতের একটি মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করতে গিয়ে মসজিদে জায়গা না পেয়ে আতিফ ইসলাম রাস্তায় বসে সাধারণ মানুষের কাতারে নামাজ আদায় করছেন। কালো পোশাকে তার মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। আতিফ আসলামের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ছবিটি পোস্ট করে রাসেল চৌধুরী নামে একজন লিখেছেন, খিলক্ষেত এলাকায় মসজিদে রাস্তায় বসে আতিফ আসলামকে জুম্মার নামাজ পড়তে দেখা গেছে।

ঘুড়ি খ্যাত শিল্পী লুৎফর হাসান তার ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে জুমআর নামাজ আদায়ের জন্য গিয়ে, মসজিদে জায়গা না পেয়ে বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন।

শুক্রবার রাত ৮ টা ৪০ মিনিটে মঞ্চে উঠে আতিফ আসলাম পারফর্ম শুরু করে শেষ করছেন রাত ১১ টা ৪০ মিনিটে। এই তিন ঘন্টায় প্রায় ৪০টির মতো গান গেয়েছিলেন আতিফ আসলাম।

মঞ্চে উঠে তিনি বলেন, “বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য। মঞ্চে উঠার পরই টেকনিক্যাল সমস্যা হয়েছিল। তবে সেটা ঠিক করে আবার শুরু করতে পেরেছি এবং ধৈর্য ধরার জন্য সবার প্রতি ভালোবাসা।”

Reneta

আতিফ একে একে গেয়েছেন ‘তেরা হুনে লাগা হুন’, ‘জিনা জিনা’, ‘দিল দিয়া গাল্লা’,’ম্যায় তেনু সামজাওয়ান কি’, ‘সো জানে দো’, ‘ও রে প্রিয়া’,’মেরে পিয়া ঘার আয়া’, ‘আউগে যাব তুম ও সাজনা’, ‘এক প্যায়ার কা নাগমা হে’, ‘পেহলি নাজার মে’, ‘পেহলা নাশা’, ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’, ‘মেরা গীত আমার কর দো’, ‘কুচ ইস তারহা’, ‘ওহ লামহে’, ‘তেরে লিয়ে’, ‘তু তু হে ওয়াহি’, ‘পেহেলি দাফা হে’, ‘দামা দম মাস্ত কালান্দার’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিফ আসলামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT