চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে নিষিদ্ধ তার গান, তবু ধন্যবাদ দিলেন আতিফ

ভারতের নিষেধাজ্ঞা বদলে দিয়েছে ক্যারিয়ার, বললেন আতিফ আসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৬
বিনোদন
A A
পাকিস্তানি গায়ক আতিফ ঢাকায় আসছেন, কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। প্রায় এক দশক ধরে ভারতে কোনো গান রেকর্ড করতে না পারলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে জানিয়েছেন তিনি। এমনকি ভক্তরা ভিপিএন ব্যবহার করে তার গান শুনছেন বলেও দাবি করেছেন এই গায়ক।

সম্প্রতি ক্রিস ফেডের ইউটিউব অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান উইথ ক্রিস ফেড’-এ দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ভক্তদের সঙ্গে তার বর্তমান যোগাযোগ ও নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে কথা বলেন আতিফ।

আতিফ বলেন, ‘গত ১০ বছর ধরে সেখানে কোনো গান করিনি। আমার ভক্তরা ভিপিএনের মাধ্যমে গান শুনছেন। তারা সিডি তৈরি করে অন্যদেরও দিচ্ছেন।’ তবে পাইরেসিকে তিনি সমর্থন করেন না জানিয়ে আতিফ বলেন, সংগীত শেষ পর্যন্ত তার শ্রোতার কাছে পৌঁছেই যায়।

Banglabid

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে আতিফ জানান, এটি ভারত সরকারের সিদ্ধান্ত ছিল। তার ভাষ্য, পাকিস্তানি শিল্পীদের পাশাপাশি পাকিস্তানেও ভারতীয় শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

তবে এই নিষেধাজ্ঞাকে শুধুই নেতিবাচকভাবে দেখছেন না আতিফ। বরং তার ক্যারিয়ারে এর একটি ইতিবাচক প্রভাবও পড়েছে বলে মনে করেন তিনি। আতিফ বলেন, ‘এই নিষেধাজ্ঞা না হলে হয়তো আমি নিজের সংগীত তৈরি করতে পারতাম না। তাই এর জন্যও আমি ধন্যবাদ জানাই।’

এমনকি যারা তাকে ভারতে কাজ করা থেকে বিরত রেখেছেন, তাদেরও ধন্যবাদ জানিয়েছেন এই শিল্পী। তার কথায়, ‘যারা আমাকে নিষিদ্ধ করেছে, তাদেরও ধন্যবাদ। তা না হলে হয়তো আমি নিজেকে এভাবে আবিষ্কার করতে পারতাম না।’

Reneta

ভারতীয় ভক্তদের উদ্দেশে আতিফ বলেন, তার গান শোনার জন্য হতাশ হওয়ার কিছু নেই। তিনি মনে করেন, কোনো শিল্পীকে ভালোবাসলে শ্রোতারা তার গান খুঁজে নেওয়ার পথ জানেন। ‘আমার গান অবশ্যই আপনাদের কাছে পৌঁছাবে’- বলেন তিনি।

ভারতে কাজ না করতে পারলেও দেশটির শ্রোতাদের মিস করেন আতিফ। তিনি বলেন, ভারতীয় ভক্তদের তিনি মিস করেন, তবে সেখানে কাজ করতে না পারার বিষয়টি নিয়ে তার আক্ষেপ নেই।

ভারতীয় সংগীতপ্রেমীদের কাছে আতিফ আসলামের জনপ্রিয়তার শুরু তার বলিউডে কাজ করারও আগে। পাকিস্তানি ব্যান্ড ‘জাল’-এর গান ‘আদাত’ তাকে দুই দেশের শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। পরে ‘ক্যালযুগ’, ‘জেহের’, ‘রেস’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সিনেমায় তার গান ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০১৬ সালে উরি হামলার পর ভারত-পাকিস্তান সাংস্কৃতিক সম্পর্কের অবনতি হলে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের সুযোগ সংকুচিত হয়। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২৫ সালেও দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা ও সাংস্কৃতিক বয়কট আরও জোরালো হয়। ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিফ আসলামপাকিস্তানবলিউডভারতলিড বিনোদন
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT