চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৬
বিনোদন
A A

গেল ২৪ জুলাই রাজধানীতে আতিফ আসলামের কনসার্টে চরম অব্যবস্থাপনা, টিকিট জালিয়াতি ও নিরাপত্তাহীনতার অভিযোগ এবার গড়িয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একাধিক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দর্শকরা।

প্রতারণা ও শারীরিক ও মানসিক হয়রানির শিকার এসব দর্শক এখন ক্ষতিপূরণ ও আয়োজক ‘মেইন স্টেজ’এর কঠোর শাস্তির দাবি তুলছেন।

রাজধানীর মাদানি এভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত এই ‘মেইনস্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টটি ঘিরে শুরু থেকেই ছিল নানা বিতর্ক।

কনসার্ট অনুষ্ঠিত হওয়ার পর পঁচিশ ও ছাব্বিশ জুলাই ভোক্তা অধিকারে দায়ের করা দুটি পৃথক অভিযোগের কপিতে উঠে এসেছে আয়োজকদের চরম অপেশাদারিত্ব ও জালিয়াতির ভয়াবহ সব তথ্য।

ধানমন্ডির বাসিন্দা আয়েশা নামের এক শিক্ষার্থীর দায়ের করা অভিযোগে বলা হয়, কনসার্টটি প্রথমে তিনশ ফিট ক্রিকেট একাডেমিতে হওয়ার কথা থাকলেও আবহাওয়ার অজুহাতে ভেন্যু পরিবর্তন করা হয়।

Reneta

নতুন ভেন্যু শেফস টেবিলের ধারণক্ষমতা সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার হলেও, অতিরিক্ত লাভের আশায় আয়োজকরা সেখানে প্রায় বিশ হাজারের মতো টিকিট বিক্রি করেন!

শুধু ধারণক্ষমতার বাইরে টিকিট বিক্রিই নয়, অভিযোগপত্রে আয়োজকদের বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এগারো হাজার টাকা দিয়ে ভিআইপি টিকিট কেনা দর্শকদের অনেককেই প্রবেশের সময় সুকৌশলে তিন হাজার টাকার আরএফএস ব্যান্ড দেওয়া হয়।

প্রতারণা ধরা পড়ার পর গেটের দায়িত্বে থাকা ব্যক্তিরা স্রেফ “ভুল হয়ে গেছে” বলে দায় এড়ানোর চেষ্টা করেন।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, বাইরে কালোবাজারে এগারো হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে মাত্র তিনশ থেকে পাঁচশ টাকায়! এতে আগে থেকে চড়া দামে টিকিট কাটা প্রকৃত দর্শকরা চরম আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হন।

গেট ম্যানেজমেন্ট পুরোপুরি ভেঙে পড়ায় টিকিট ছাড়াই হাজার হাজার মানুষ ভেতরে ঢুকে পড়ে, যা ভিআইপি জোনের দর্শকদের জন্য চরম হয়রানির কারণ হয়ে দাঁড়ায়।

আয়োজকদের চরম নিরাপত্তা গাফিলতির সুযোগে কনসার্টে সক্রিয় ছিল সংঘবদ্ধ পকেটমার ও ছিনতাইকারী চক্র।

শেওড়াপাড়ার বাসিন্দা দেওয়ান তোহা শৈশব নামের আরেক ভুক্তভোগী তার অভিযোগে জানান, কনসার্ট শেষে বের হওয়ার সময় তেরো থেকে চৌদ্দ জনের একটি অপরাধী চক্র কৃত্রিম ভিড় তৈরি করে অন্তত পঞ্চাশ থেকে একশ জনের মোবাইল ফোন চুরি করেছে। পাঁচ থেকে ছয় জনের ছোট ছোট দলে ভাগ হয়ে তারা অত্যন্ত সুকৌশলে দর্শকদের পকেট কাটে।

ভুক্তভোগীরা আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর কাছে সিসিটিভি ফুটেজ তলব ও হারানো ফোনের ক্ষতিপূরণ দাবি করেছেন।

লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর দর্শকদের নিরাপত্তা ও প্রাপ্য সেবা দিতে চরমভাবে ব্যর্থ হওয়ায় আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সাধারণ দর্শকরা।

এসব অভিযোগের বিষয়ে জানতে ‘মেইন স্টেজ’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিফ আসলামজাতীয় ভোক্তা অধিকারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবি ছাত্রী হলে জুলাই বিপ্লব নিয়ে দেয়াল পত্রিকা, সেরা তিন লেখক পাবেন পুরস্কার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

জুলাই ২৯, ২০২৬
যশোরের ঝুমঝুমপুর এলাকায় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়; ছবি:সংগৃহীত

কারা মুক্তির পর নতুন করে চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে ডেভিড ইমন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের উচ্ছ্বাস

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT