চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব নাট্য দিবসে আতাউর রহমানকে সম্মাননা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২৪
বিনোদন
A A

বিশ্ব নাট্য দিবস সম্মাননা ২০২৪ পেলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। বুধবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয় তাকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক চন্দন রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান। অতিথি ছিলেন অধ্যাপক আব্দুস সেলিম, শিশু একাডেমির সভাপতি লাকী ইনাম এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সম্মাননা প্রাপ্তির পর আতাউর রহমান বলেন, “নিজ গৃহে সম্মাননা পাওয়া অনেক বেশি আনন্দের। নাটকের মানুষজন আমার পরিবার। তাদের কাছ থেকে এই সম্মাননা পেয়ে ভীষণ ভালো লাগছে।”

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে যৌথভাবে বিশ্ব নাট্য দিবস পালন করেছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এ বছর বিশ্ব নাট্য দিবসের আন্তর্জাতিক বাণী দিয়েছেন সাহিত্যে নোবেল বিজয়ী নরওয়ের লেখক, অনুবাদক ও নাট্যকার ইয়োন ফসে। এটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম। অনুষ্ঠানে পাঠ করে শোনান সঙ্গীতা চৌধুরী।

জাতীয় বাণী দিয়েছেন দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ এবং বহুরুপি নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী বোরহান উদ্দীন। অসুস্থতাজনিত কারণে তিনি অনুষ্ঠানে আসতে না পারায় তার হয়ে এটি পাঠ করে শোনান তার মেয়ে কাজী বন্যা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতাউর রহমানবিশ্ব নাট্য দিবসলিড বিনোদনলিয়াকত আলী লাকীশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT