চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষার মুখে ‘অভিনয় ছাড়া’র ঘোষণা, পাশ থেকে সরব অনন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৫
বিনোদন
A A

হাতেগোনা ছবি করলেও ঢাকাই ছবির নায়িকা হিসেবে বেশ ভালো অবস্থানেই আফিয়া নুসরাত বর্ষা। শোবিজে যাকে বর্ষা নামেই সবাই চেনেন। তার অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়। এছাড়াও আরো কয়েকটি সিনেমা তার হাতে থাকার কথা শোনা গেছে। এরমধ্যেই কিছুটা দুঃসংবাদের আভাস দিলেন এই নায়িকা!

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে একেবারে আটপৌড়ে মেজাজেই উপস্থিত ছিলেন বর্ষা। পাশে ছিলেন তার স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল।

এসময় বর্ষা বলেন, “হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না। এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না।”

নিজেকে ‘বাস্তববাদী’ উল্লেখ করে বর্ষা এসময় আরো বলেন, “একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে, দেখতেও সুন্দর লাগতে হবে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এ ছাড়া আমার বাচ্চারাও বেশ বড় হয়েছে। এজন্যই এসব কথা বলছি। আমি খুব বাস্তববাদী, বাস্তবতা বলতে চাই। ”

এসময় পাশে বসা অনন্ত জলিল বলেন,“আমার মনে হয়, ইন্ডাস্ট্রিতে প্রমিনেন্ট নায়িকা যারা আছে এখন- তাদের সমানই বয়স বর্ষার। তাদের চেয়ে ছোট হবে বর্ষা। তারপরেও ও বলছে স্ক্রিনি নাকি নায়িকার মতো তাকে দেখতে লাগতে হবে! আর অনেকে বয়স বেশী হওয়া সত্ত্বেও বলে যে আমার বয়স কম!”

অনন্তর কথা কেড়ে নিয়ে বর্ষা এসময় আরো বলেন, আসলে আমার চিন্তা আমার ফ্যামিলি, বাচ্চাদের নিয়ে। আমার বড়ছেলের বয়স ১০, ছোটটার ৭ বছর হলো। আর দুই চার বছর পর ১৪/১৫ বছর হয়ে যাবে বড় ছেলে। এটা দেখতে আসলে তখন আর ভালো লাগবে না যে তার মা মিডিয়াতে কাজ করছে! তবে আমার হাজবেন্ডকে নিয়ে আমার কোনো কথা নেই। আমি সবসময় বলছি, ওকে মেয়েদের বাজারে নিয়ে ছেড়ে দিতে পারবো। আমি রিল্যাক্সে ঘুমিয়ে থাকবো, আমি জানি ও ঘুরেটুরে সুন্দর মতো চলে আসবে। তাকাবেও না কারো দিকে।

Reneta

সংবাদ সম্মেলনে এসময় সিনেমাসহ নানা বিষয়ে কথা বলেন অনন্ত জলিল ও বর্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঅভিনয়বর্ষালিড বিনোদনশোবিজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT