বাংলাদেশ

বর্তমানে আমার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই : আসিফ মাহমুদ

আন্দোলনকারীরা ঢাকা মার্চের জন্য প্রস্তুত, ব্যানার ও পতাকা হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক আন্দোলনকারীদের মধ্যে, তিনি বাংলাদেশের পতাকা পরা, অন্যরা সমাবেশে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।

স্টাটাসে তিনি লিখেন, একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পরেছে। বর্তমানে আমার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম (ছাত্র অধিকার পরিষদ) পরবর্তীতে দলীয় লেজুড়বৃত্তিসহ আরো কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য পদ থেকে গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি।

যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে, অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য।

 

বিষয়:আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…