আন্তর্জাতিক

প্যালেস্টাইন শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে নিহত অন্তত ৯ জন

ইসরায়েলের সামরিক অভিযানে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধোঁয়া ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যালেস্টাইন শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধোঁয়া ও ধ্বংসাবশেষ, শহরের পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্যালেস্টাইনের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার রাতে জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১০০ জন সদস্য নিয়ে সামরিক অভিযান চালায় ইসরায়েল। গতকাল রাত থেকেই প্যালেস্টাইনে ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী।

এরমধ্যেই জেনিনের আশপাশের রাস্তায় জেনিন ব্রিগেড ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তাদের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে। শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ বলেছেন, ইসরায়েল জেনিন শরণার্থী শিবিরটি ধ্বংস করে সেখানকার বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করছে।

জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৪ হাজার প্যালেস্টাইন নাগরিকের বসবাস। ইসরায়েলি সামরিক বাহিনী শিবিরের ৭ নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করে বলেছে, তারা জেনিনের সন্ত্রাসী অবকাঠামোর ওপর আঘাত হানছে।

দেশটির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বিষয়:ইসরায়েল জেনিন শরণার্থী শিবির প্যালেস্টাইন মাহমুদ আব্বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…