আন্তর্জাতিক

মস্কোতে বহুতল অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

মস্কোতে বহুতল অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কোতে একটি বহুতল অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়ার রাজধানী মস্কোর একটি বহুতল অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে জানালা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাওয়ার কারণে।

গতকাল (২৪ জুন) সোমবার রাতে একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রাশিয়ার মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনার কথা নিশ্চিত করেছেন। ওই ভবনটি একসময় প্লাটান গবেষণা ইনস্টিটিউট ও প্রতিরক্ষা শিল্পের অফিস ছিল।

ভোরোবিভ বলেছেন যে, প্রায় ৩০টি কোম্পানি ভবনটিতে অফিসের জন্য জায়গা ভাড়া নিয়েছিল। এছাড়া বিল্ডিংয়ের দুই কর্মচারীর ভাগ্য এখনও অজানা। আগুনের ঘটনায় ফৌজদারি মামলা করা হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায়  একজনকে উদ্ধার করা হয়েছে।

রাশিয়ার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে, ১৩০ জনেরও বেশি দমকল কর্মী এবং দুটি হেলিকপ্টার ভবনটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা প্রথমে ষষ্ঠ তলায় আগুন দেখতে পান।

বিষয়:অগ্নিকাণ্ড মস্কো রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…