আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৫০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনিরা আহতদের উদ্ধার করতে ব্যস্ত, ধ্বংসস্তূপের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলার ফলে ধ্বংসস্তূপের মাঝে আহতদের উদ্ধার ও সহায়তা প্রদান করছে ফিলিস্তিনি স্বেচ্ছাসেবকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজায় চলমান ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়। গাজার রাফাহ নিরাপদ অঞ্চল আল মাওয়াসি শরণার্থী শিবিরের তাবুগুলো ট্যাঙ্ক আর ভারী অস্ত্র দিয়ে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে, গাজায় কর্মরত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থানের কার্যালয়ে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত এই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫শ’ ৯৮ জনে। এছাড়া গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে দুই শিশু মারা গেছে। এনিয়ে ক্ষুধা ও অপুষ্টিতে ৩১ শিশু মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি হামলায় লেবাননের ইসলামি গোষ্ঠীর নেতা নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমনকি, ইসরায়েল এই হামলা সংক্রান্ত একটি ফুটেজও প্রকাশ করেছে তারা। গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণ বন্ধ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বিষয়:ইসরায়েলি হামলা ড্রোন হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…