আন্তর্জাতিক

আজারবাইজানে সামরিক অভিযানে ২০০ জন নিহত

আর্মি অভিযানের সময় ধোঁয়া ও বিস্ফোরণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্মি অভিযানের সময় ধোঁয়া ও বিস্ফোরণের দৃশ্য, একটি শহরের আবাসিক এলাকায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন বিরোধপূর্ণ নাগারনো-কারাবাখ অঞ্চলে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানের নামে সামরিক অভিযান শুরু করেছে আজারবাইজান। এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ২০০ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ২০ সেপ্টেম্বর স্থানীয় সময় বুধবার কারাবাখ অঞ্চলের বিচারক গেঘাম স্টেপানিয়ান একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাবাখে আজারবাইজানের আক্রমণে কমপক্ষে ২০০ জন নিহত এবং অন্তত ৪০০ জন আহত হয়েছে।

এছাড়াও নাগর্নো-কারাবাখের একজন বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তা বলেছেন, আজারবাইজানের বিচ্ছিন্ন অঞ্চলে দিনব্যাপী সামরিক অভিযানের পরে কয়েকশ হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিহতদের মধ্যে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে।

আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ বুধবার সন্ধ্যায় বলেছেন, তাদের কিছু সৈন্য নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে। তবে দেশটি এখন পর্যন্ত তাদের হতাহতের বিস্তারিত বিবরণ দেয়নি।

বিষয়:আজারবাইজান হতাহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…