চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে হতাহতদের পরিবারের দেখাশোনার জন্য ফাউন্ডেশন স্থাপনের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৪
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জুলাই-আগস্ট মাসে ছাত্র-নেতৃত্বে অংশগ্রহণকারী নিহত ও আহতদের পরিবারের দেখাশোনা করার জন্য সরকার একটি ফাউন্ডেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার ২০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের প্রধান হবেন। এছাড়াও অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্য এর অন্তর্ভুক্ত থাকবেন।

এই বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সেই সকল ছাত্র ও ব্যক্তিদের অবদান কখনো ভুলতে পারব না যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং যারা একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন।

তিনি বলেন, তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং আমাদের জাতীয় দায়িত্ব। অধ্যাপক ইউনূস বলেন, আহত ও নিহত পরিবারের যত্ন নেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা যা প্রয়োজন তা করব। তিনি বলেন, তাদের চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে সরকারি বিভাগ ও কর্মকর্তাদের নিয়োগ করা হবে।

খুব তাড়াতাড়ি ফাউন্ডেশনের মডেল ঘোষণা করা হবে। নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের এই ফাউন্ডেশনে অবদান রাখার আহ্বান জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনফাউন্ডেশনহতাহত
শেয়ারTweetPin

সর্বশেষ

সেপ্টেম্বরে জাতীয় সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬

মেসির ‘অবসর’ আলোচনায় সবশেষ যা জানালেন পারেদেস

জুলাই ২৫, ২০২৬

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ হাজির হাসপাতালে

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্স-স্পেনে সরানো হচ্ছে ২ লাখের বেশি মানুষ, দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে’

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT