আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে কমপক্ষে ২০ জনের মৃত্যু

শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অপেক্ষা করছে, শহরের ব্যস্ত রাস্তায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩শ’র বেশি মানুষ।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ওয়েস্ট জাভা প্রদেশের সিআনজুর অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক দুই মাইল গভীরে।

ভূমিকম্পটি আঘাত হানার সময় অনেক মানুষ ঘরের বাইরে বের হয়ে আসেন। শক্তিশালী ভূমিকম্পে ওই অঞ্চলের কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। টেকটোনিক প্লেটের রিং অব ফায়ারে অবস্থান করায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে।

বিষয়:ইন্দোনেশিয়া ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…