ফুটবল

অ্যাস্টন ভিলার কাছেও হারল ম্যানসিটি

প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা দলের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরাজয় যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের লড়াইয়ে শনিবার রাতে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে সিটির নবম হার এটি। বাকি তিন ম্যাচের দুটিতে ড্র আর জিতেছে কেবল একটিতে।

অ্যাস্টন ভিলার ঘরে মাঠে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন জন ডুরান ও মরগান রজার্স। সিটির ব্যবধান কমানো গোলটি আসে ফিল ফোডেনের পা থেকে।

প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলে ষষ্ঠ হার দেখল সিটি। তাতে ২৭ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে টানা চারবারের লিগ চ্যাম্পিয়ন দলটি। সিটি থেকে এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে এসেছে অ্যাস্টন ভিলা। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।

ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। মরগানের পাস থেকে গোল করেন ডুরান। লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ভিলা। বিরতির পর নেমে ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান রজার্স। জন ম্যাকগিনের পাস থেকে গোল আদায় করেন।

পিছিয়ে পড়া সিটি যোগকরা সময়ের তৃতীয় মিনিটে ভিলার জালে বল পাঠায়। ফিল ফোডেনের পাসে ব্যবধান কমায় সিটি। পরে হারা নিয়েই মাঠ ছাড়তে হয় প্রিমিয়ার লিগ জায়ান্টদের।

বিষয়:অ্যাস্টন ভিলা গার্দিওলা প্রিমিয়ার লিগ ফোডেন ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…