চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর দিকে এগিয়ে আসছে গ্রহাণু, ঝুঁকিতে বাংলাদেশ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নাসা সম্প্রতি ‘২০২৪ওয়াইআর৪’ নামে একটি নতুন গ্রহাণু আবিষ্কার করেছে। বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণুটি ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং ২০৩২ সালে পৃথিবীর কয়েকটি স্থানের একটিতে আঘাত হানতে পারে। যার ঝুঁকিতে আছে বাংলাদেশও।

এনডিটিভি জানিয়েছে, ‘২০২৪ওয়াইআর৪’ নামের নতুন এই গ্রহাণুটি প্রথমবার বিজ্ঞানীদের নজরে আসে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। তবে, এটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা মাত্র ৩ দশমিক ১ শতাংশ, যা তুলনামূলকভাবে কম। তবুও বিজ্ঞানীরা এই সম্ভাবনাকে পুরোপুরি উপেক্ষা করছেন না।

গ্রহাণুটির আনুমানিক আকার ১৩০ থেকে ৩০০ ফুট চওড়া, যা অত্যন্ত বিশাল। বিজ্ঞানীদের ধারণা, এটি পৃথিবীর কাছাকাছি আসার আগেই মাঝপথে বিস্ফোরিত হতে পারে। এই বিস্ফোরণে প্রায় ৮ মেগাটন টিএনটির সমান শক্তি নির্গত হবে, যা একটি শহরকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য যথেষ্ট। এ কারণে বিজ্ঞানীরা এটিকে ‘সিটি-কিলার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে, তবে এটি একটি পুরো শহর ধ্বংস করে দিতে পারে। এই রিস্ক করিডরে রয়েছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সুদান, নাইজেরিয়া ইত্যাদি অঞ্চলগুলো। 

তবে নাসা আশাবাদী যে, এই ধরনের মহাজাগতিক বস্তু আগেও পৃথিবীর জন্য হুমকি তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো কোনো ক্ষতি করতে পারেনি। ‘২০২৪ওয়াইআর৪’ গ্রহাণুটিকে এপ্রিল মাস পর্যন্ত ‘ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ওয়ার্নিং নেটওয়ার্ক’-এর টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা যাবে। এরপর এটি দৃষ্টির বাইরে চলে যাবে এবং ২০২৮ সালে আবার দেখা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৪ওয়াইআর৪গ্রহাণু
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT