চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীতে আঘাত হানতে পারে ‘বিপজ্জনক গ্রহাণু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২৩, জুন ২০২৪
- সেমি লিড, অন্যান্য
A A
পৃথিবীর কাছাকাছি মহাকাশে বিপজ্জনক গ্রহাণু ও মহাকাশের তারাগুলি. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীতে একটি ‘বিপজ্জনক গ্রহাণু’ আঘাত হানার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। সংস্থাটি বলছে, এটি প্রতিরোধ করার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত নাও হতে পারে পৃথিবী। পাশাপাশি এই আঘাতের নির্ধারিত তারিখও প্রকাশ করেছে সংস্থাটি।’

রোববার (২৩ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিপজ্জনক এই গ্রহাণু আঘাতের সম্ভাবনা ৭২ শতাংশ।

মহাকাশ সংস্থার একটি অফিসিয়াল রিপোর্ট সূত্রে বলা হয়, নাসা এপ্রিল মাসে পঞ্চম দ্বিবার্ষিক প্ল্যানেটারি ডিফেন্স ইন্টারএজেন্সি ট্যাবলেটপ এক্সারসাইজ পরিচালনা করেছিল। ২০ জুন নাসা মেরিল্যান্ডের লরেলের জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে (এপিএল) অনুষ্ঠিত অনুশীলনের সারসংক্ষেপ উন্মোচন করে।

Banglabid

অনুশীলনে নাসা ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগীদের প্রায় ১০০ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদনে বলা হয়, ‘অদূর ভবিষ্যতে কোনো উল্লেখযোগ্য গ্রহাণুর হুমকি না থাকলেও, সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর হুমকি কার্যকরভাবে প্রতিহত করতে বিশ্বের সক্ষমতা মূল্যায়ন করার জন্য ওই অনুশীলন করা হয়েছিল।’

অনুশীলনের সংক্ষিপ্তসারে উল্লেখ করা হয়, অনুসন্ধানের সময়, অংশগ্রহণকারীরা একটি অনুমানমূলক পরিস্থিতিতে সম্ভাব্য জাতীয় এবং বৈশ্বিক প্রতিক্রিয়া বিবেচনা করেছিলেন। যেখানে আগে শনাক্ত করা হয়নি এমন একটি গ্রহাণু শনাক্ত করা হয়েছে। প্রাথমিক গণনা অনুসারে, প্রায় ৭২ শতাংশ শঙ্কা রয়েছে যে, আগামী ১৪ বছরের মধ্যে এই গ্রহাণু পৃথিবীতে আঘাত হানতে পারে।’

Reneta

প্রতিবেদন মতে, সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ‘২০৩৮ সালের ১২ জুলাই গ্রহাণুটি পৃথিবীতে প্রভাব ফেলতে পারে।’

তবে প্রাথমিক এই পর্যবেক্ষণ থেকে ওই গ্রহাণুর আকার, গঠন এবং দীর্ঘমেয়াদী গতিপথ সঠিকভাবে নির্ধারণ করা যায়নি বলেও জানিয়েছে নাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রহাণুপৃথিবীতে আঘাত হানবে বিপজ্জনক গ্রহাণুবিপজ্জনক গ্রহাণু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT