বাংলাদেশ

প্রধান উপদেষ্টার দুই সহকারী প্রেস সচিব নিয়োগ

প্রধান উপদেষ্টার দুই সহকারী প্রেস সচিবের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার দুই সহকারী প্রেস সচিবের ছবি, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দ্য ডেইলি স্টারের সাব এডিটর সুচিস্মিতা তিথি ও রিপোর্টার নাইম আলী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল পর্যন্ত কিংবা তার সন্তুষ্টি সাপেক্ষে দুজনকে সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সুচিস্মিতা তিথি ২০২০ সালের জানুয়ারি থেকে দ্য ডেইলি স্টারে সাংবাদিকতা করছেন। আর নাইম আলী স্নাতক শেষ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে।

বিষয়:সহকারী প্রেস সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…