চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসপোর্ট কর্মকর্তার বাসায় গভীর রাতে নারী, সন্দেহে পুলিশ হেফাজতে দুজন

হাকিম বাবুল হাকিম বাবুল
১১:১৪ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২৬
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A

শেরপুরে এক নারীসহ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের নবীনগর নয়াপাড়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবন থেকে তাদের থানায় নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। পরে ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

Banglabid

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শ্যালিকা। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়।

তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের রাত আড়াইটার দিকে থানায় নেওয়া হয়। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকপুলিশ হেফাজতেশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান  ও প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর

কাগতিয়া কামিল মাদরাসায় বক্তাদের দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT