শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ

প্রফেসর আমানুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফেসর আমানুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, ক্যাম্পাসের বাইরে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

বুধবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করাসহ বিধি অনুযায়ী অন্য সুবিধাদি ভোগ করবেন।

এর আগে, গত ১১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মশিউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিষয়:উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…