চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের বিশ্বকাপ আয়োজন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শেখ হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পালাবদল ঘটেছে বাংলাদেশে। আগামী অক্টোবরে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আশার কথাই শোনালেন।

আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে মেয়েদের বিশ্বকাপ গড়ানোর কথা। সরকারের বদল এবং নানা অস্থিরতায় বিশ্বকাপ আয়োজন নিয়ে যে শঙ্কা, রোববার সচিবালয়ে সংবাদ মাধ্যমে সেটি নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেছেন, বিষয়টা এখন রাষ্ট্রীয় ব্যাপার, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সবকিছু চূড়ান্ত করা হবে।

‘টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশে একটা সংকট কাল চলছে। আবার একইসঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা তো শুধু ক্রীড়া মন্ত্রণালয়ে নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। ড. মুহাম্মদ ইউনুস স্যার (প্রধান উপদেষ্টা) আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে।’

ক্রীড়াঙ্গন নিয়ে আগামীদিনের পরিকল্পনায় যুগান্তকারী এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট।

খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরির মাধ্যম হতে পারে স্পোর্টস ইনস্টিটিউট, এমন ভাবনা থেকে উদ্যোগটি নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৈধতার ভিত্তিতে কীভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তন আনা যেতে পারে সেটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সমাধানের পথ এখনো খোঁজা হচ্ছে, জানান নতুন ক্রীড়া উপদেষ্টা।

Reneta

‘এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। কোনো একটা সমাধানে না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে আপনারা সংবাদ পাবেন।’

ক্রীড়াঙ্গনে দুর্নীতি-অনিয়মের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআসিফ মাহমুদবিসিবিমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT