চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ, আমি পুরস্কার নিয়ে ফিরছি: উচ্ছ্বসিত ‘নির্বাণ’ নির্মাতা

৪৬ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো শুক্রবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি ছবি মস্কো জয় উদযাপন, পুরস্কার গ্রহণকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ দিনব্যাপী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো শুক্রবার। বিশ্বের অন্যতম এই প্রভাবশালী চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে বাংলাদেশি ছবি ‘নির্বাণ’। ছবিটি নির্মাণ করেছেন আসিফ ইসলাম।

উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে শুরুর দিন থেকেই মস্কোতে উপস্থিত ছিলেন আসিফ। উদ্বোধনী আয়োজন থেকে শুরু করে সমস্ত আয়োজনেই অংশ নিয়েছেন তিনি। তার পরিচালিত ‘নির্বাণ’ এর দুটি শোর অভিজ্ঞতাও দুর্দান্ত।

চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা বলেন, উৎসবের প্রতিযোগিতা বিভাগে থাকা ছবিগুলো নিয়ে মস্কোর দর্শক ও সমালোচকদের অন্যরকম আগ্রহ লক্ষ্য করেছি। আমার দুটি শো ছিলো হাউজফুল। ছবি দেখার পর সাধারণ দর্শক থেকে বোদ্ধা শ্রেণির এতো এতো প্রশংসা পেয়েছি, সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।

পুরস্কার প্রাপ্তি নিয়ে আসিফের ভাষ্য, শুক্রবার বিকেল থেকে উৎসবের সমাপনী আয়োজনে উপস্থিত ছিলাম। এক ধরনের ধুকপুকানিতো ছিলোই। আসলে আমার সিনেমাটি মস্কোর মতো উৎসবে প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে, শুরুতে এটাই আমার জন্য ছিলো বড় পুরস্কার! কিন্তু সশরীরে উৎসবে আসার পর কেন যেন পুরস্কার ছুঁয়ে দেখারও আকাঙ্খা তৈরী হতে থাকলো! ফাইনালি সেটা ঘটেও গেল।

পুরস্কার ঘোষণার মুহূর্তটিকে নিজের কাছে স্বপ্নের মতো মনে হয়েছে বলেও এসময় মন্তব্য করেন আসিফ। বলেন,“আমি কী আর বলবো । স্বপ্নের মতোন লাগছে। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ঘোষণার আগে যখন বলছিলো, ‘এবার আমাদের কাছে আউটস্ট্যান্ডিং ইমেজারি একটা স্পেশাল ছবি আসছে।’ এটা শোনার পরেই আমার মনে হয়েছে, ইয়েস, নির্বাণ পুরস্কার পেতে যাচ্ছে! পুরস্কার ঘোষণার পর সত্যি সত্যিই আমি আপ্লুত হয়ে গেছি।”

আসিফ বলেন, এবারের উৎসবে প্রতিযোগিতায় থাকা সবগুলো ছবি দেখেছি। সব বিগ বাজেটের ছবি। কিন্তু কিন্তু আউটস্ট্যান্ডিং ইমেজারি বলার পর ‘নির্বাণ’ ছাড়া অন্য কিছুর নাম মনে আসেনি। স্টেজে একাধিকবার ‘নির্বাণ’-কে আউটস্ট্যান্ডিং ইমেজারি ছবি বলে মন্তব্য করা হয়েছে। এটা আমার জন্য ভীষণ পাওয়া।

Reneta

শুক্রবার রাতে উৎসব শেষে বিজয়ীদের নিয়ে আয়োজকরা বিশেষ ডিনারের ব্যবস্থা করেছেন। আসিফও সেটাতে অংশ নিয়েছেন। সেই ফাঁকে পুরস্কার প্রাপ্তির কথা জানান দিয়েছেন ফেসবুকেও।

চ্যানেল আই অনলাইনকে এসময় নির্মাতা বলেন, ডিনার শেষে আবার বাংলাদেশে ফেরার প্লেন ধরতে যেতে হবে। দেশে ফিরতে শনিবার রাত। আসিফ এসময় উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘বাংলাদেশ, আমি পুরস্কার নিয়ে ফিরছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিমআসিফ ইসলামনির্বাণবাংলাদেশমস্কো জয়লিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT