অন্যান্য খেলা

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের সেমিতে বাংলাদেশের ইমরানুর

বাংলাদেশের ইমরান ইনডোর অ্যাথলেটিকসের সেমিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনডোর অ্যাথলেটিকসের ট্র্যাকের পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশি অ্যাথলেট ইমরান, পেছনে অন্যান্য অ্যাথলেট ও দর্শক।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হিটে প্রথম হয়ে সেমিফাইনালে পৌছে গেছেন বাংলাদেশের ইমরানুর রহমান।

শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হওয়া ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুল সময় নিয়েছেন ৬.৭০ সেকেন্ড। চলতি আসরে সকল হিটের সেরা টাইমিং করেছেন বাংলাদেশের এ প্রতিযোগী।

ইমরানুরের সঙ্গে হিটে অংশগ্রহণ করেছিলেন কাজাখস্তান, হংকং, ম্যাকাও, চীন ও তাজিকিস্তানের পাঁচ দৌড়বিদ।

আজই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০মিনিটে সেমিফাইনালে অংশগ্রহণ করবেন তিনি।

বিষয়:ইমরানুর বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…