চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম হয়ে বাছাই শেষ করল বাংলাদেশ

ছেলেদের এশিয়ান গেমস হকি বাছাইপর্ব- ২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এশিয়ান গেমস হকিতে বাছাইপর্বের স্থান নির্ধারণী ম্যাচে আগেই হংকং চায়নাকে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। নির্ধারণীর দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে নিশ্চিত করল টুর্নামেন্টের পঞ্চম স্থান। ম্যাচজুড়ে দুর্দান্ত রক্ষণ সামলেছেন ডিফেন্ডাররা। জোড়া গোল করেছেন আশরাফুল ইসালাম, এপর্যন্ত ৭ গোল করে বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা তিনি।

পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন আমিরুল ইসলাম-আশরাফুলরা। শ্রীলঙ্কার কাছে হেরে ও উজবেকিস্তানের সাথে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা নেমে গিয়েছিল স্থান নির্ধারণী লড়াইয়ে। সেখানে হংকংয়ের বিপক্ষে টাইব্রেকারে গোলরক্ষক বিপ্লব কুজুরের অসাধারণ দক্ষতায় এশিয়ান গেমস হকির মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। অন্যদিকে স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সাথে মূলপর্ব জায়গা করে নিয়েছে চাইনিজ তাইপেও।

শুক্রবারের ম্যাচটি মূলপর্বের দল দুটির জন্য ছিল শুধুমাত্র স্থান নির্ধারণীর। ম্যাচের প্রথম কোয়ার্টারে সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। ১১তম মিনিটে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান চেং জে ওয়েই।

দ্বিতীয় কোয়ার্টারের ১৭ মিনিটে আশরাফুলের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ২-১ ব্যবধানে কোয়ার্টার শেষ করে লাল-সবুজের দল। তৃতীয় কোয়ার্টারে ৩৪ মিনিটে হাও কাই লো আবারও চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের ৩৭ মিনিটে মেহরাব হোসেন সামিমের গোলে জয় পায় বাংলাদেশ। ৩-২তে এগিয়ে বিরতিতে যায়।

চতুর্থ কোয়ার্টারে জালের দেখা পায়নি কোন দল, অবশ্য শেষ কোয়ার্টারে বেশ কয়েকটি আক্রমণ করে চাইনিজ তাইপে। ম্যাচের শেষ ৩০ সেকেন্ডে টানা তিনটি পেনাল্টি কর্নার পেলেও রক্ষণভাগ এবং গোলরক্ষক বিপ্লবের অসাধারণ কিপিংয়ে জাল সুরক্ষিত থাকে বাংলাদেশের।

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর জাপানের কাকামিগাহারা শহরে বসবে এশিয়ান গেমসের হকি ইভেন্ট। সেখানে আরও ১১ দেশের সাথে খেলবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমস হকি বাছাইচাইনিজ তাইপেথাইল্যান্ডবাংলাদেশবিপ্লবলিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT