চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের ব্যাটিং ও বোলিংয়ে পারফরম্যান্স ছিল একেবারেই ছন্দহীন। ভারতের বিপক্ষে একশো রানের গণ্ডিও পেরোতে পারেনি সাইফ হাসানের দল। বল হাতে টিম ইন্ডিয়ার ব্যাটারদের সামনে ছিল দিশেহারা। ৯ উইকেটের শোচনীয় পরাজয়ে টাইগারদের সামনে রয়েছে এখন কেবল ব্রোঞ্জ জয়ের আশা।

শুক্রবার বাংলাদেশ সময় সকালে চীনের হাংজুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভার ব্যাট করলেও ৯ উইকেটে মাত্র ৯৬ রানেই আটকে যায়। জবাবে ভারত ৬৪ বল হাতে রেখে এক উইকেট খুইয়ে ফাইনালের টিকিট কেটে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে পা রেখেছে।

টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৩২ বলে ২ ছক্কায় ২৩ রান। সাত নম্বরে নামা জাকের আলী ২৯ বলে এক ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন। রাকিবুল হাসান দশ নম্বরে নেমে ৬ বলে ২ চার ও এক ছক্কায় ১৪ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি।

ভারতের হয়ে সাই কিশোর ৪ ওভারে ১২ রান দিয়ে দখল করেন ৩ উইকেট। ওয়াশিংটন সুন্দর ২ উইকেট শিকার করেন।

সহজ লক্ষ্য তাড়ায় টিম ইন্ডিয়া রানের খাতা খোলার আগেই প্রথম ওভারে যশস্বী জয়সওয়ালের উইকেট হারায়। রিপন মন্ডলের বলে ফ্লিক করতে গিয়ে এ ওপেনার শর্ট ফাইন লেগে মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে ধরা পড়েন।

বাকি সময়টা ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা বাইশ গজে ঝড় তুলে টাইগার বোলারদের উপর শাসন চালান। ফিফটি পাওয়া তিলক মাত্র ২৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪০ রানে ক্রিজে ছিলেন ঋতুরাজ।

Reneta

দ্বিতীয় সেমিফাইনালে আজ দুপুরে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এ ম্যাচের জয়ী দল শনিবার ফাইনালে হবে ভারতের প্রতিপক্ষ। পরাজিত তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশের বিপক্ষে খেলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমসচীনছেলেদের ক্রিকেটবাংলাদেশভারতলিড স্পোর্টসহাংজু
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT