চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম পয়েন্ট তুলে গেমস শেষ করল বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এশিয়ান গেমসে ওমেন্স ফুটবল ইভেন্টে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল নেপালের বিপক্ষে। সাবিনা-তহুরারা নেপালের মেয়েদের হারাতে পারেনি, খেলা শেষ হয়েছে ১-১ সমতায়। এতে এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

চীনের ওয়েনজু স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দুটায় ম্যাচ শুরু হয়। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নেপাল ও বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে গোলটি করেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।

প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল লাল-সবুজের দলটি। ৫৬ শতাংশ বল তাদের দখলে ছিল, আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না কোচ সাইফুল বারী টিটুর দল। ৪৪ মিনিটে অচলাবস্থা ভাঙেন সাবিনা, গোলমুখে প্রথম শটেই গোল করেন। ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেপাল। ৮০ মিনিট পর্যন্ত বল পজিশন সমানে সমান রেখেও গোলমুখে কোনো শট নিতে পারেনি দলটি। ৮৩ মিনিটে নেপালকে আর রুখতে পারেননি মাসুরা-শিউলি। গোলমুখে প্রথম শটে গোল করেন রেখা পডেল। ১-১ সমতায় ফেরে নেপাল।

শেষপর্যন্ত ওই স্কোরেই শেষ হয় ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপপর্বে গোলব্যবধান বেশি হওয়ার কারণে সবার শেষে অবস্থান করে ফিরছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান গেমসওয়েনজুচীননেপালবাংলাদেশরেখালিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT